মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস, খিলগাঁও শাহী মসজিদের ইমাম ও খতীব মাওলানা সিদ্দিকুর রহমান (লালবাগী হুজুর) ২১ জানুয়ারি সোমবার সুবহে সাদিকের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মাওলানা সিদ্দিকুর রহমান আদর্শে নববীর এর উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ইসলাম এবং ইলমে দ্বীনের প্রচার ও বিকাশে তাঁর অতুলনীয় অবদান রেখেছে। আল্লাহ তাআলা তাঁর সকল কাজকর্মকে কবুল করে নিন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, ২১ জানুয়ারি সোমবার যোহরের নামাজের পর খিলগাঁও শাহী মসজিদে মাওলানা সিদ্দিকুর রহমানের জানাযা অনুষ্ঠিত হবে।

মাওলানা সিদ্দিকুর রহমানের ইন্তেকালে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গভীর শোক জানিয়েছেন। মরহুমের সন্তানসন্ততির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তার সন্তানসন্ততিকে ধৈর্য ও সবর করার তাওফিক দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *