মাহে রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয় : চরমোনাইর পীর

মাহে রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয় : চরমোনাইর পীর

মাহে রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয় : চরমোনাইর পীর

পাথেয় রিপোর্ট : মুমিন কখনো রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেছেন, মাহে রমজান তাকওয়া বা আল্লাহভীতি শিক্ষা দেয়। একজন মুমিনের হৃদয়ে যখন আল্লাহর ভয় অর্জন হয়, তখন তার দ্বারা ঘুষ, দুর্নীতি হয় না এবং রাষ্ট্রের সম্পদও কুক্ষিগত করে না। এমন মানুষ কাউকে উপকার ছাড়া ক্ষতি করে না।

চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মানব জাতিকে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে মানব কল্যাণে ব্রত হওয়ার শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আহবান জানায় এ মহান রমজান মাস।

তিনি বলেন, যে ব্যক্তি এ মহান মাস পাওয়ার পরও নিজেকে তাকওয়ার গুনে গুনান্বিত করতে পারলো না, রমজান তার জীবনে কোন প্রভাব ফেলবে না।
শুক্রবার বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে জুমআর খুতবায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতে আগত মানুষের ভিড় বাড়ছেই।

৪র্থ দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই ছাড়াও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ছাড়াও চরমোনাই দরবারের খলিফাগণ বয়ান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *