মিরপুরে বসেই নড়াইলের ছক কাটলেন মাশরাফি

মিরপুরে বসেই নড়াইলের ছক কাটলেন মাশরাফি

পাথেয় রিপোর্ট : এখনো্ বাইশ গজের মাঠটিই তার আপন যেন। বলেছিলেনও ১৯ বিশ্বকাপের আগে ক্রিকেটের সাথে আপোষ নেই। তাই তো সাংসদ হলেন এবং মাঠেও এলেন। নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার শপথ নেয়ার পর অবহেলিত নড়াইল গড়ার প্রাথমিক ছক কেটেছেন মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ বসেই।

এ তথ্য নিশ্চিত করেছে মাশরাফির ঘনিষ্ঠ সূত্র। সূত্র জানায়, বৃহস্পতিবার শপথ নেয়ার পর মিরপুর একাডেমি মাঠে ফিরে ছোট ড্রেসিংরুমে নড়াইলের এক ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মীর সঙ্গে একান্ত আলাপচারিতায় অনগ্রসর নড়াইল-২ আসনের নানা সমস্যাই উঠে আসে। সেখানেই তার সঙ্গে প্রাথমিক আলাপটা সারেন মাশরাফি। কোথায় কি সমস্যা! কি করে কি করতে হবে তারই কলাকেৌশল।

হতশ্রী রাস্তা থেকে শুরু করে অযত্নে পড়ে থাকা নড়াইল সদর হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শুরু করে বাদ যায়নি কিছুই।

সামনে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। দেশের বাইরেও থাকতে হবে মাশরাফিকে। তাই শুরুতেই কিছু কাজ এগিয়ে রাখবেন তিনি। এ জন্য বিপিএলের এক ফাঁকে নড়াইলও আসবেন মাশরাফি। যাতে নড়াইল-২ আসনে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুতই গতিশীল হয়। এভাবে প্রাথমিক ছক কেটেছেন মাশরাফি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *