মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে রাজশাহীতে

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে রাজশাহীতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ, শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

অতিথির সাক্ষাতকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *