মুখ্যমন্ত্রী পদে থাকতে চান না মমতা

মুখ্যমন্ত্রী পদে থাকতে চান না মমতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না বলে জানিয়েছেন।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের একদিন পর আজ শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মমতা বলেন, ‘আমি পার্টিতে গত ছয়মাস ধরে কাজ করতে পারিনি, দলের জন্য কাজ না করতে পারায় আমি অক্ষম হয়ে গেছি। আমি একজন ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী। যেটা আমি নিজেকেও মেনে নিতে পারছি না। এ কারণে আমি মুখ্যমন্ত্রীর পদে আর বহাল থাকতে চাই না। কিন্তু দল সেটা চায়নি।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই চেয়ারটা আমার জন্য কোনো ব্যাপার না, দলের ভাবমূর্তি আমার জন্য মুখ্য বিষয়।’

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের অবস্থান বেশ শক্ত করে নিয়েছে। এর মধ্যদিয়ে দীর্ঘসময় পর তৃণমূল পশ্চিবঙ্গ থেকে তাদের শক্ত অবস্থান হারালো। রাজ্যের ৪২টি আসনের মধ্যে লোকসভায় ১৬টি আসন দখলে নিয়েছে তৃণমূলের তীব্র প্রতিদ্বন্দ্বী বিজেপি। ২০১৪ সালের নির্বাচনের দুটি আসন থেকে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু বর্তমানে সেই অঙ্ক পাল্টে দিয়ে ১৬টি আসন দখলে নিয়ে চমক দেখিয়েছি মমতাকে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২২টি আসন পেয়ে বিজয়ী হলেও তৃণমূলের মধ্যে বেশ ভাঙচুর চালিয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‌‘আমি যদি দলের জন্য সাহসী পদক্ষেপ নিতে পারি, তবে কেবল আমি এগিয়ে যেতে পারব। নির্বাচনে আমাদের ভোটও বৃদ্ধি পেত। বাম থেকে বিজেপির ভোট এসেছে, এটি একটি পরিষ্কার পরিসংখ্যান।’

মমতা আরও বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি, বিজেপি কিভাবে রাজস্থান, গুজরাট এবং হরিয়ানায় এত বেশি সংখ্যক সিট পেল। জনগণ এ নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু আমি পাই না।’

নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ করেন মমতা।

মমতা বলেন, ‘আমরা এখনও রাজ্যে সংখ্যা গোরিষ্ঠ দল তবু বিজেপি ভাঙচুর করেছে। কংগ্রেস কখনও কখনও আত্নসমর্প করে।আমি করি না।’

লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন পাকিস্তানকে সাহায্য করছে বিরোধীরা।

সেই বিষয়ের উল্লেখ করে মমতা বলেন, ‘পাকিস্তানকে শপথ গ্রহণে ডাকা হচ্ছে আর নির্বাচনের সময় সবাইকে পাকিস্তানের চর বলা হয়েছে। এই দ্বিচারিতার কারণ কী?’

ইভিএমে কারচুপি হয়েছে বলে মমতার অভিযোগ। তাঁর প্রশ্ন পাঁচ ছটা রাজ্যে বিরোধীরা একটা আসন পায়নি। সেটা হয় কী করে হয়? ইভিএমে কারচুপি করা হয়েছে অভিযোগ মমতার। যে সমস্ত আসনে আমরা এক লক্ষ ভোটের কমে হেরেছি সেগুলো নিয়ে আমার সন্দেহ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *