যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনের দূত প্রত্যাহার

যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনের দূত প্রত্যাহার

পাথেয় ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিয়োজিত নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন। ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের একদিন পরই ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা আসলো বলে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের প্রধান হুসাম জোমলটের বুধবারেই ফিলিস্তিনি ভূখ-ে ফিরে যাওয়ার কথা।
তবে ওয়াশিংটনে অবস্থানরত সবচেয়ে অভিজ্ঞ ফিলিস্তিনি জোমলটকে কতদিনের জন্য প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে বিৃবতিতে কিছু বলা হয়নি।

গত ডিসেম্বর ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণাও দেন তিনি সে সময়।
ট্রাম্পের সেই ঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু হয়। মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়াকে ইসরায়েল সরকার স্বাগতম জানালেও ফিলিস্তিনিরা মার্কিন এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা গাজা সীমান্তে জড়ো ইসরাইলি সৈন্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে ইসরায়েলি সেনারা বিক্ষোভকারী ওপর গুলি চালালে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *