শিশু হত্যার দায়ে গোপালগঞ্জে নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

শিশু হত্যার দায়ে গোপালগঞ্জে নারী কবিরাজের আমৃত্যু কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রতিবন্ধী এক শিশুকে হত্যার দায়ে গোপালগঞ্জে এক নারী কবিরাজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আকলিমা বেগম (৩৯) মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের লতিফ শেখের স্ত্রী।

মামলার বিবরণে বলা হয়, মুকসুদপুর উপজেলার কছিম উদ্দিনের নয় বছরের ছেলে মো. নূর ইসলাম জন্মগত প্রতিবন্ধী ছিলো। ২০০৭ সালের ৯ মার্চ সকালে এই শিশুকে চিকিৎসার জন্য কবিরাজ আকলিমার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় আকলিমা ছেলেটিকে ‘জ্বীনে ধরেছে’ বলে তাকে বাড়ির পাশের কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত দিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ছেলেটির লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে ওইদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে মুকসুদপুর থানার এসআই মো. ওমর ফারুক ২০০৭ সালের ১৫ মে আকলিমার বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন।

রায় ঘোষণার সময় বিবাদী আকলিমা খাতুন আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *