শ্রীলঙ্কায় গির্জাসহ ৬ টি স্থানে বোমা হামলায় নিহত ২০

শ্রীলঙ্কায় গির্জাসহ ৬ টি স্থানে বোমা হামলায় নিহত ২০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কায় ইস্টার সানডে পালনের সময় দুটি গির্জা ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানী কলম্বোর হাসপাতালে অন্তত ৮০ জন আহত ব্যক্তি ভর্তি করানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববারে স্থানীয় সময় সকালে গির্জা ও হোটেলসহ মোট ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। হামলার পর কলোম্বোর কাটুয়াপিটিয়ার সেন্ট সেবাস্টিন গীর্জার ফেসবুক পেজে বলা হয়, আমাদের গীর্জায় বোমা হামলা হয়েছে। এখানে যদি আপনার পরিবারের সদস্য থাকেন তাহলে আসুন, তাদের পাশে দাঁড়ান।

কলম্বো ন্যাশনাল হসপিটালের এক কর্মী সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে আটজনের চিকিৎসা শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে। তবে আহতের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, যে দুটি গির্জাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার এক কলম্বোতে অন্যটি রাজধানীর অদূরে অবস্থিত শহর নিগোম্বো তে। বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *