সিইসির রিপ্লেস চান ড. কামাল

সিইসির রিপ্লেস চান ড. কামাল

পাথেয় রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা সিইসির রিপ্লেস (বদলি) চাই। তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন।

২৫ নভেম্বর রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এ দাবি জানান।

ড. কামাল বলেন, সিইসির ওপর প্রথম থেকেই আমরা সন্তুষ্ট ছিলাম না। তার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য লোককে আনতে হবে। উনি বয়স্ক লোক, সিনিয়র অফিসার ছিলেন। আমি উনাকে আবারো বলছি, এখনো সময় আছে, এতদিন যা করেছেন করেছেন, এখন থেকে পরিবর্তন হন। তিনি বলেন, তা না হলে তার রিপ্লেস করা হোক। আমরা উনার রিমুভ (সরিয়ে দেওয়া) চাই না। উনার রিপ্লেস (বদলি) চাই।

সংবাদ স‌ম্মেল‌নে আরো উপস্থিত ছি‌লেন বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী, সুলতান মুনছুর। এ সময় আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আবছা আমিন এবং একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।

গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, সম্প্রতি সিইসি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার নির্দেশেই কাজ করছে। তাহলে নিশ্চয়ই তার নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমি জানতে চাই, এমনটা তিনি কেন করছেন? তিনি বলেন, এতদিন যা হয়েছে আমরা তা মেনে নিয়েছি। এখন থেকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে নিতে হবে। তা না হলে আমরা কঠিন পদক্ষেপ নেব।

ড. কামাল হোসেন আরও বলেন, আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। সুষ্ঠুভাবে জনগণ যাতে ভোট দিতে পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। পুলিশ এক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করতে পারে। তারা যদি নিজেদের সরকারের বাহিনী না ভেবে রাষ্ট্রের বাহিনী মনে করে তাহলেই তা সম্ভব বলেও জানা তিনি।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পুলিশ বিনা কারণে কাউকে গ্রেফতার করে না, করছে না দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক কারণে বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে বলে বিভিন্ন সময় দাবি করা হলেও আসলে বিষয়টি সত্য নয়। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ আছে, কারো উপর অন্যায় অবিচার করা হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *