সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইডেন

সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইডেন

পাথেয় ডেস্ক : কোয়ার্টারে ফাইনালে ওঠার লড়াই। কিন্তু ম্যাচে উত্তেজনার পারদ ছড়াতে পারল আর কোথায়! বরং সুইজারল্যান্ড ও সুইডেনের ম্যাচটা গ্রুপ পর্বের কোনো নিয়ম রক্ষার ম্যাচ হলেই বুঝি ভালো হতো! ম্যাড়ম্যাড়ে ম্যাচ বলতে যা বোঝায় সেন্ট পিটার্সবার্গে হলো তাই। এমন ঘুমপাড়ানি ম্যাচের মীমাংসা করে দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার এমিল ফোর্সবার্গ। তাঁর একমাত্র গোলেই শেষ আটে পা রাখল সুইডেন।

পরিসংখ্যান বলবে, ম্যাচের নাটাই ছিল সুইজারল্যান্ডের হাতে । কিন্তু কার্যকরী ফুটবল বলতে যা বোঝায়, তা খেলেছে সুইডিশরাই। বল দখলের লড়াইয়ে তারা পিছিয়ে থাকলেও, প্রতি–আক্রমণে গোলের সুযোগ তারাই বেশি তৈরি করেছে। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে। তা–ও আবার অনেকটা প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের ভাগ্যের সহায়। ফোর্সবার্গের শট সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির পায়ে লেগে বলের গতি পরিবর্তন হয়ে জালে। সুইস গোলরক্ষক সমার কোমরে হাত দিয়ে যেন বলছেন, ‘বলের এমন গতি পরিবর্তন হলে আমার কী করা।’

১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর আর কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি সুইডেন। অবশ্য শেষ ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেই তো ছিল না তারা। বিরতি দিয়ে ফিরে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *