সোমবার থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট

সোমবার থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী সোমবার (৯ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট সরাসরি কাউন্টার থেকেও ক্রয় করা যাবে। এদিন সকাল ৮টা থেকে কাউন্টার খুলবে।

রোববার (৮ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহণ/যানবাহন চলাচল করতে পারবে।

ইতোমধ্যে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, আসন পূর্ণ করেই সব ট্রেন চলবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, সোমবার (৯ আগস্ট) সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *