সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুই বন্ধু। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার সিঅ্যান্ডবি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেলাবো উপজেলার হাড়িসাংগান গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে সানি (২০) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ আলম (২৩)। লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা হয়েছে।

তাদের আরেক বন্ধু রুহুল আমিন জানান, হাড়িসাংগান এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে সিঅ্যান্ডবি রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

এ সময় মোটরসাইকেলে থাকা তিন জনের মধ্যে সানি ও শাহ আলম ট্রাকের চাকার নিচে পড়েন। শাওন (২২) নামে আরেকজন ছিটকে পড়ে আহত হন। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে সানি ও শাহ আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *