সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় গাড়িচালক নিহত

সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় গাড়িচালক নিহত

পাথেয় রিপোর্ট : রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে লবণবোঝাই ট্রাকচাপায় অন্য এক পিকআপ ট্রাকের চালক নিহত হয়েছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই সোহরাব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানাতে পারেননি।

জানা গেছে, চট্রগ্রাম থেকে আসা রংপুরগামী লবণবোঝাই একটি ট্রাক কালিতলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করেই সামনে থাকা টমেটোবোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক ও সহকারী পলাতক আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *