হক্কানী আলেমের কাছে আমাদের যেতে হবে : ইমদাদুল্লাহ কাসেমী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ভণ্ডপীর থেকে নিজেদের রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক ও খুলনা জামিআ আসআদুল উলূমের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। তিনি বলেন, হক্কানী আলেমের কাছে যাওয়া ছাড়া মানুষ নিজের হাকিকত খোঁজে পাবে না। নিজেকে চিনতেও পারবে না। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই হক্কানী আলেমের কাছে আমাদের যেতে হবে।
আল্লামা মাসঊদকে দেশের অন্যতম হক্কানী আলেম ও পীর আখ্যায়িত করে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, একেবারে ছোটবেলা থেকে নিজেকে সুরক্ষা দিয়ে বড় হয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এই তাড়াইলের রত্ন নয়। সমগ্র বিশ্বের রত্ন তিনি। এই হাওরের মানুষদের গর্বের ধন।
যাকে দেখলে আখেরাতে কথা মনে পড়ে তার কাছেই যাওয়া উচিত উল্লেখ করে ইমদাদুল্লাহ কাসেমী বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আল্লাহর অনেক বড় রহমত। তিনি চলে গেলে এ জাতি, এ দেশ জানবে কত বড় সম্পদ তারা হারিয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কিশোরগঞ্জের তাড়াইলের বেলঙ্কা জামিয়াতুল ইসলাহ ময়দানে আয়োজিত ইসলাহী ইজতেমায় বিশেষ আলোচনায় মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী এসব কথা বলেন।
নবীজীর সুন্নাতকে আঁকড়ে ধরার আহ্বান জানিয়ে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, একটি একটি করে আমরা নবীজীর সুন্নাতকে পালন করবো। কোনো সুন্নাত ছাড়বো না।
তিনি টয়লেটে যাওয়ার নিয়মও বলে দেন। তিনি বলেন, টয়লেটে যেতে বাম দেবো। ডান পায় বের হবো। মসজিদে বা ঘরে প্রবেশ করার সময় এর উল্টো পা ব্যবহার করবো।
মিথ্যাবাদীদের হুঁশিয়ারি দিয়ে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, একশ্রেণীর লোকেরা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর পেছনে সবসময় লেগে থাকে। মওদুদীরা তাকে ছোট করার জন্য সবসময় গুজব রটনা করে।
মাওদুদীরা সাহাবা বিদ্বেষী দাবি করে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, হক্কানী আলেমদের কাছেই আমাদের যেতে হবে। মওদুদী-ভণ্ডপীরদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে।


