হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন আল্লামা মাসঊদ

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

রোববার (১০ এপ্রিল) দুপুরে হাসপাতাল থেকে তিনি বাসায় এসেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন।

পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোডিয়াম স্যালাইন প্রদান এবং চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে, সর্বোপরি আল্লাহ তাআলার অপার দয়ায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) এর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা আল্লামা মাসঊদের ছাত্র, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে মাওলানা মাকনুন বলেন, আপনাদের সকলের দুআয় শাইখুল ইসলামের সবকিছু এখন স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিনের বিভিন্ন টেস্টে সোডিয়ামের ঘাটতি ছাড়া আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো সমস্যাও পাওয়া যায়নি হযরতের শরীরে। আশা করছি দীর্ঘ ২ বছর পর তাঁর পেছনে শোলাকিয়ায় ঈদের নামায আদায়ে মুসুল্লীদের আকাঙ্ক্ষাও এবার পূরণ হবে ইনশাআল্লাহ।

মাওলানা মাকনুন বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান অনেকটা সুস্থ হওয়ায় চিকিৎসকরা বাসায় নিয়ে আসার অনুমিত দিয়েছেন। তবে তারা পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সাথে সাথে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেছেন।

উল্লেখ্য, রক্তে সোডিয়ামের ঘাটতি তৈরি হওয়ায় গত মঙ্গলবার রাতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে রাজধানীর একটি হাসপাতালের ভর্তি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *