পাথেয় টোয়েন্টোফর ডটকম : বিএনপির বিরুদ্ধে জোটের অন্য শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগ এনে ২০ দলীয় জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যাপ ও এনডিপির নেতারা জানিয়েছেন ২০ দলীয় জোটের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন।
জানা যায়, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের জুলাই মাসে এই দলটি গঠিত হয়েছে। সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ।
১৬ অক্টোবর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় এ দল দুটি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
সামনে জাতীয় একাদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোট থেকে সরে যাচ্ছে বহু পুরনো সঙ্গী শরিক দল বাংলাদেশ ন্যাপ (নিবন্ধিত) ও এনডিপি। হিসাবের খাতা উল্টে তারা কিছু পায়নি বলেই এধরনের সিদ্ধান্ত নিয়েছে এই দু্ই দল। সরকারবিরোধী রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ যখন পরিসর বাড়াতে উত্তরায় বৈঠকে তখনই এ ঘোষণা দেবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে ছয় বছরের বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি। তার সঙ্গে ২০ দলীয় জোট ত্যাগ করবেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাও।
জেবেল রহমাণ গাণি সাংবাদিকদের জানান, বিএনপি জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেও আপাতত কোনও জোটে শরিক হবেন না। এক্ষেত্রে আরও কিছুদিন তিনি তার দল ও এনডিপির সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। ন্যাপ ও এনডিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা এখনও অন্ধকারে। অন্যদিকে পর-পর দুই নির্বাচনে অংশ না নিলে আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিল হবে। এ কারণে দলদুটো চায়, প্রচলিত আইন মেনেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে।
সংবাদ সম্মেলনে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সম্প্রাসারণ করে ১৮ দলীয় জোট যখন হয়, তখন থেকেই বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই জোটের অংশিদার। পরে এই জোটই ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়। তিনি বলেন, ২০ দলীয় জোটের শরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো অবদা রাখায় সচেষ্ট ছিলাম। নিজেদের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধ থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় ছিলাম আন্তরিক। এ দুটি দল ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল। বিএনপি জোটের প্রতি আনুগত্য দেখিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে তারা। ন্যাপ-এনডিপির অভিযোগ, জোটের জন্য বড় ত্যাগ স্বীকার করলেও তাদের সেভাবে মূল্যায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা।


