‌’আসামে বাদ পড়াদের নাগরিকত্ব দিন’

‌’আসামে বাদ পড়াদের নাগরিকত্ব দিন’

‌’আসামে বাদ পড়াদের নাগরিকত্ব দিন’

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ হুসাইনি বলেছেন, আসামে বহু আগ থেকে বসবাসরত লক্ষ লক্ষ মানুষকে তাদের নাগরিক তালিকা থেকে বাদ দিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো এ তালিকা থেকে ভারতের সাবেক রাষ্ট্রপতিসহ অনেক গণ্যমান্য লোকের পরিবারও বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই ধরে নেওয়া যায়। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে নতুনভাবে তালিকা প্রণয়ন করে বাদ পড়াদের নাগরিকত্ব প্রদান করার আহ্বান জানান।

আজ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০১৮-১৯ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরষিদের বার্ষিক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন দেশের শিক্ষাঙ্গন, চিকিৎসালয়সহ প্রতিটি সেক্টরে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এই অবক্ষয় থেকে জাতিকে মুক্তি দিতে ইসলামী শিক্ষা দেওয়া ছাড়া বিকল্প নেই। তিনি ছাত্রজনতাকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কাজকে বেগবানের জন্য আহ্বান জানান।

সংগঠনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা আব্দুর রহীম সাঈদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল হক, সাবেক ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আমান উল্লাহ, সাবেক ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি আব্দুল মুমিন, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক তারিক বিন হাবীব, বায়তুলমাল সম্পাদক সাদিক সালিম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, প্রতিনিধি পরিষদের সদস্য আল মাহমুদ আতিক, কাজী ফাবাশ্বির আহমদ প্রমুখ।

অধিবেশনে গৃহিত প্রস্তাবনামূহ হচ্ছে,

১. শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, রাহাজানি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে হবে।

২. পাঠ্যবইয়ে পঠিত ডারউইনের বির্তকিত বিবর্তনবাদ সিলেবাস থেকে বাদ দিতে হবে।

৩. উন্নয়নের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ বন্ধ করতে হবে।

৪. ধর্মীয় অনুশাসন পালনে অভ্যস্থ শিক্ষার্থীদেরকে অযথা হয়রানী বন্ধ করতে হবে ।

৫. ছাত্র ও ছাত্রীদের ভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান এবং ধর্ষণ ও যৌন হয়রানী বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬. কাশ্মীরের স্বায়ত্তশাসন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৭. সারা বিশ্বে মুসলিম নির্যাতন বন্ধ করতে মুসলিম উম্মাহর ঐক্য গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *