‌‘মুসলমান এক আল্লাহ, রাসূল ও কিতাব মানে, আমরা কোটি ভগবানে বিভক্ত’

‌‘মুসলমান এক আল্লাহ, রাসূল ও কিতাব মানে, আমরা কোটি ভগবানে বিভক্ত’

‌‘মুসলমান এক আল্লাহ, রাসূল ও কিতাব মানে, আমরা কোটি ভগবানে বিভক্ত’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানরা এক আল্লাহ, এক রাসুল, এক কিতাবে বিশ্বাসী আর আমরা কোটি ভগবানে বিভক্ত হয়ে পড়েছি।

মুম্বাই ফিল্ম স্টার অমিতাভ বচ্চনকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো ‘আপনার মতে সবচেয়ে ভাল ধর্ম কোনটি?জবাবে অমিতাভ বচ্চন বললেন, আমি কোন ধর্মেই বিশ্বাসী নই।না আমি কোন ধর্ম মানি, না আমি মন থেকে পূঁজা করি।

হ্যাঁ, যদি গভীর দৃষ্টিকোন থেকে দেখা হয়, তাহলে দেখতে পাই ইসলামের শিক্ষা হলো মানবতা, আদব, শিষ্টাচার, বড়কে সম্মান করা, পরস্পরে ভালোবাসা। আল্লাহর নামেই নিজেদের জীবন উৎসর্গ করে দেয়া মুসলমানদের আমি সাধুবাদ জানাই। অন্যদিকে কোটি মানুষ কোটি খোদাতে বিশ্বাসী এবং পারস্পরিক সম্পর্কের উঁচু নিচুতে পেরেশান হয়ে আছে।
কিন্তু মুসলমানরা শুধুই একমাত্র আল্লাহর উপর ভরসা করে। তিনি ছাড়া তাদের আর কোন খোদা নেই।আর এই খোদাও সবার দৃষ্টি সীমার বাইরে।কিন্তু মুসলমানদের অন্তরে আল্লাহর জন্য রয়েছে পূর্ণ আস্থা ও ভালোবাসা।

মুসলামানরা এক খোদা, এক কিতাব তথা কোরআনে বিশ্বাসী। আর তাদের নবী আল্লাহর শেষ রাসুল।পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে ইবাদাত করা, কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় না থেকে কেবল আল্লাহর কাছেই সাহায্যের আশা রাখা অনেক বড় একটি বিষয়।এই বিষয়টি সবসময় আমাকে ভাবায়।

মুসলামানদের নিজস্ব একটি চিন্তাধারা রয়েছে, তারা সেই বিষয়ে কারো সাথে আপোস করতে নারাজ। রাসুলের শিক্ষা আমাদের সবার জন্য সবক স্বরূপ।আমাদের জীবনের পথপ্রদর্শক হতে পারেন মুসলমানদের রাসুল।যিনি সততার সাথে বেঁচে থাকা, কাউকে ঘৃণা না করে ভালবাসা, পরস্পরে ভালোবাসার সম্পর্ক বজায় রাখা, ব্যাবসায়ের নিয়ম অনুসারে আমানতদারিতার সাথে ব্যবসা করা ও ধনীদেরকে গরীবদের সাথে ইনসাফ করার শিক্ষা দিয়েছেন।

ইসলামের একটি ইতিহাস রয়েছে, আমি অন্য ধর্মের ও খোঁজ নিয়েছি, কিন্তু ইসলামের শিক্ষার মাঝে যা পেয়েছি অন্য কোন ধর্মে বিষয়টি উপলব্ধি করতে পারিনি।এই জন্য আমি কোন ধর্মে বিশ্বাস করি না। আমার আব্বাজান ও আমাকে এই শিক্ষাই দিতেন যে, সর্বদাই ভাল কাজ করো, গরীবদের দুঃখে দুঃখিত হও, যদি কারো উপর অনুগ্রহ করো তবে তাকে তোমার গোলাম বানিয়ে ফেলো না।

আমি মন থেকেই ইসলামকে মানি, কিন্তু ইসলামের উপর সার্বক্ষণিক চলা আমার জন্য কষ্টকর হয়ে যাবে।এমনটিই মিডিয়াকে বলেছেম বলিউড স্টার অমিতাভ বচ্চন।

অনুবাদ ও গ্রন্থনা : আবদুর রহমান রাশেদ

সম্পাদনা : মাসউদুল কাদির

তথ্যসূত্র : ডেইলি সেতা হিন্দ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *