পাথেয় রিপোর্ট : রাজধানীর রাজপথে ইফতারের আগমুহূর্তে পথচারী রোজাদারের মুখে মুখে ইফতার তুলে দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।
রমযানে দুরত্ব ভুলে কাছে টানুন, আলোকিত সমাজ গড়ি, আলিম জনতা ঐক্য করি — স্লোগানকে সামনে রেখে পুরো রমযান মাসজুড়ে পথ ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা। ১৯ মে রাজধানীর চৌধুরীপাড়া, হাজীপাড়া্ ডিআইটি রোডে পথচারীদের ইফতার বিতরণের মাধ্যমে এ শুভ উদ্যোগের সূচনা করেন আল্লামা মাসঊদ।
দোআর মাধ্যমে এ মহতি উদ্যোগের সফলতাও কামনা করেছেন তিনি।এরপর নিজে সেখানে ইফতার করেন এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। শুধু এখানেই নয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা এ আয়োজন করেছি।আল্লাহ আমাদের কবুল করুন।

এসময় সেখানে উপস্হিত ছিলেন, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ শাকীর, খালিদ হাসানসহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পবিত্র রমযানে পুরো দেশে বাংলাদেশ জমিয়তুল উলামা অসংখ্য জায়গায় ইফতার মাহফিল আয়োজন করবে বলে জানা যায়।
গ্রন্থনা : কাউসার মাহমুদ সম্পাদনা : মাসউদুল কাদির


