কুরবানি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় জমিয়তে উলামা হিন্দের উদ্যোগ

কুরবানি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় জমিয়তে উলামা হিন্দের উদ্যোগ

পাথেয় ডেস্ক (দেওবন্দ) : ঈদুল আযহায় প্রত্যেকের নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামা হিন্দের সাহারানপুর কমিটি। তারা বলেছেন, কুরবানিকে সামনে রেখে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতেও জোরদার করতে হবে।

১৮ আগস্ট জমিয়তে উলামা হিন্দের সাহারানপুরের উদ্যোগে মাজাহেরে উলুম সাহারানপুর ওয়াকফে একটি বিশেষ আলোচনাসভায় এ আহ্বান জানানো হয়।

আলোচনায় ঈদুল আযহা, ইয়ুথ ক্লাব, একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবং জেলা দফতরের জন্য জায়গা কেনাসহ গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নে কর্মপদ্ধতি অবলম্বনের উপর বিশেষ আলোচন করা হয়।

জামেয়া মাজাহেরে উলুম সাহারানপুরে অনুষ্ঠিত এ আলোচনাসভার সভাপতি ছিলেন জমিয়তে উলামা সাহারানপুরের সভাপতি মাওলানা জহুর আহমেদ কাসেমী। অনুষ্ঠানের আয়োজক ছিলেন জেলা সেক্রেটারি ইবরাহিম কাসেমী।

সভায় জেলার প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করে বর্তমান অবস্থা ও আসন্ন কুরবানি নিয়ে বিভিন্ন বিষয়ে বিশেষ আলোচনা করেন।

অনুষ্ঠানে জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো বিশেষ নির্দেশনাপত্র পাঠ করে শোনান জেলা জেনারেল সেক্রেটারি সাইয়্যেদ যাহীন আহমেদ।

উপস্থিত দায়িত্বশীল সবাই তাতে ঐকমত্য পোষণ করে আসন্ন কুরবানিকে যথাযথ পালন করার প্রস্ততি গ্রহণ করে। বিশেষত কুরবানিতে মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরস্পরে যোগাযোগ রক্ষা ও সম্পর্ক জোরদারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।


অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : ডেইলি হামারা সামাজ, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *