হীরা মোড়ানো বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

হীরা মোড়ানো বিমান আনছে এমিরেটস এয়ারলাইন্স!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুরো বিমান হিরায় মোড়ানো। তাকাতেই চোখে ধাঁধা লেগে যাচ্ছে যেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের হীরায় মোড়ানো এমনই একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা।

গত ৪ ডিসেম্বর এমন একটি ছবি এমিরেটস এয়ারলাইন্স সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে। এমিরেটস এয়ারলাইন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার টুইট করা ওই ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এতে দেখা যাচ্ছে, এমিরেটসের বোয়িং-৭৭৭ বিমানের একটি ফ্লাইট পুরোপুরি হীরা এবং অত্যন্ত দামি স্বচ্ছ কাঁচে খচিত। পুরো বিমানটির গায়ে চকচক করছে অগণিত হীরা। ওসব হীরা থেকে উজ্জ্বল আলো ঠিকড়ে পড়ছে দর্শনার্থীদের চোখে।

সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের টার্মিনালে দাঁড়িয়ে এই হীরায় মোড়ানো বিমানটি। এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক।এর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের লাগেজ এবং ট্রাক। সূর্যের আলোতে চকচক করছে বিমানটি।

এটি পোস্টের পরপরই বিস্মিত নেটিজেনবিশ্ব। হীরকখচিত ঘড়ি, মোবাইল সেটের দেখা মেলেছে অনেক। কিন্তু তাই বলে আস্তো বিমান হীরা দিয়ে মুড়িয়ে দিবে! পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় ছবিটি। নেটিজেনদের প্রশ্ন সত্যিই কি বিমানটির গায়ে হীরা বসানো হয়েছে! সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরালে অনেকটাই বিব্রত হয়ে পড়ে এমিরেটস। অথচ ছবিটির শিরোনামে লেখা ছিল – ছবিটি এডিট করেছেন সারা শাকিল নামে এক শিল্পী।

তবে এই ছবিটির ব্যাপারে যোগাযোগ করা হলে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজকে এমিরেটস এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, এ ধরনের হীরক খচিত কোনো বিমান তাদের নেই। আমার ক্রিস্টাল শিল্পী সারা শাকিলের কারুকার্য খচিত একটি ছবি টুইট করেছি মাত্র। এমন বিমানের কোনো বাস্তবতা নেই, পুরোটাই কম্পিউটার প্রযুক্তির বলে নিশ্চিত করেন তারা।

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই ক্রিস্টাল শিল্পী শাকিল। শাকিল পাকিস্তানি বংশোদ্ভূত দন্ত চিকিৎসক এবং শিল্পী। ইনস্টাগ্রামে তার ফোলোয়ার সংখ্যা ৪.৮ লক্ষ। ছবিটি এডিট করে এমিরেটস এয়ারলাইনের এই বিমানের গায়ে এমন হীরা বসিয়ে দেন পাকিস্তানের ক্রিস্টাল শিল্পী সারা শাকিল। এরপর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন ছবিটি।

এটি দেখে এমিরেটস এয়ারলাইন সংস্থার পছ্ন্দ হয়ে যায়। শাকিলের সঙ্গে যোগাযোগ করে ছবিটি ছবিটি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে এমিরেটস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *