৫০ দিনেই হাফেজ শিশু আহমাদ তাইমিয়া 

৫০ দিনেই হাফেজ শিশু আহমাদ তাইমিয়া 

৫০ দিনেই হাফেজ শিশু আহমাদ তাইমিয়া 

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোটচাঁদপুর কওমী কিরাতুল কোরআন মাদরাসার শিক্ষার্থী আহমাদ তাইমিয়া মাত্র পঞ্চাশ দিনে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে বিস্ময় প্রতিভার জানান দিয়েছেন। তার উস্তাদ, অভিভাবক/অভিভাবিকা ও কমিটির লোকজনকে তাক লাগিয়ে মাত্র দেড় মাসের কিছু সময় বেশি লাগিয়ে পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করতে সমর্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের একটি কওমী মাদরাসায়৷

৯ বছর বয়সী শিশু আহমাদ তাইমিয়াকে একনজর দেখার জন্য দূরদূরান্ত থেকে দেখতে আসছেন অসংখ্য লোকজন। এ বয়সে এত দ্রুত পবিত্র কুরআন মুখস্থ করার মতো বিস্ময়কর এই প্রতিভাকে নানাভাবে সহযোগিতা করারও আশ্বাস দিচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের বালিয়াডাঙ্গা গ্রামে আহমাদ তাইমিয়ার বাড়ি। আহমাদ তাইমিয়ার বয়স ৯ বছর। তার পিতার নাম শামীম হোসাইন। মাত্র ৫০ দিনে পুরো কোরআন মুখস্থ করে ‘হাফেজ’ খেতাব অর্জন করায় তার পরিবারের সবাই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।

সে কোটচাঁদপুর কওমী কিরাতুল কোরআন মাদরাসার শিক্ষার্থী এবং হাফেজ শামীম হোসাইনের ছাত্র। মাদরাসার মুহতামিম মুফতি ইবরাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি ইবরাহিম খলিল বলেন, আহমাদ তাইমিয়া আমাদের মাদরাসায় নার্সারি থেকে পড়াশোনা করছে। দ্বিতীয় শ্রেণিতে উঠে গত রমযানের পর সে কোরআন শরিফের নাযেরা পড়া শুরু করে। নাজিরা পড়া শেষ হলে কোরআন শরিফের হেফজের সবক (মুখস্থ পড়া) দিয়েছে ৫০ দিনের মতো। এর মধ্যেই তার ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন হয়ে যায়

তিনি আরও বলেন, গত পরশু তার হেফজ সম্পন্ন হয়েছে। এখন সে যথারীতি সবক শোনাচ্ছে। আমাদের প্রত্যাশা, আল্লাহ তায়ালা তাকে আকাবিরদের মতো কবুল করেন।

তিনি বলেন, আহমাদ তাইমিয়ার বাবা শামীম হোসাইনের আশা, তার ছেলে যেন বড় আলেম হয়। আমরা আহমাদ তাইমিয়ার জন্য দোয়া চাই। সে শারীরিকভাবে দুর্বল। এ বছরও অনেক দিন সে অসুস্থ ছিল। আল্লাহ তাকে যেন শারীরিক সুস্থতা নসীব করেন ৷

প্রসঙ্গত, পবিত্র কুরআনুল কারীম মহান আল্লাহ তাআলার অপূর্ব এক দান। নবীয়ে করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে তা অবতীর্ণ হয়। মানবজাতির জন্য এটি সবচেয়ে বড় গাইডলাইন। সংবিধান। মানুষের মানুষের বুকের ভেতর এভাবেই তিনি কুরআনকে জিইয়ে রেখে সংরক্ষণ করে চলেছেন। পৃথিবীতে এখন লাখো লাখো কুরআনের হাফেজ রয়েছে। পৃথিবীর আর কোনো গ্রন্থের এমন হাফেজ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *