পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬

পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬

পাথেয় রিপোর্ট : চট্টগ্রামে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় চালান।

আটককৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- আতিয়ার রহমান। অন্যদের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে এই বিপুর পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র‌্যাবের অধিনায়ক।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *