শপথগ্রহণ করে সুলতান মনসুর নিজেকেই ছোট করেছেন : ফখরুল

শপথগ্রহণ করে সুলতান মনসুর নিজেকেই ছোট করেছেন : ফখরুল

পাথেয় রিপোর্ট : জনগণের সাথে প্রতারণা করে শপথগ্রহণ করে সুলতান মো. মনসুর নিজেকেই ছোট করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করে সুলতান মো. মনসুর নিজেকেই ছোট করেছেন করেছেন। জনগণের সাথে প্রতারণা করেছেন। জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন বলে জানান ফখরুল।

শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে সাংবাদিকদের ফখরুল আরো বলেন, জনগণের প্রতিনিধি ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, জনগণের সাথেও প্রতারণা করেছেন।

একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন গণফোরাম থেকে জাতীয় নির্বাচনে দাঁড়ানো সুলতান মোহাম্মদ মনসুর। দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি শপথ নেন। তবে তাঁর সঙ্গে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খানের শপথ নেয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি নেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

তাঁর দল জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড়। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর ৫ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর ও মোকাব্বির। পরে অবশ্য শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান মোকাব্বির। দলীয় সিদ্ধান্তে শপথ গ্রহণ থেকে বিরত রয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *