রাসেলকে আরও ৫ লাখ দিলো গ্রিনলাইন

রাসেলকে আরও ৫ লাখ দিলো গ্রিনলাইন

রাসেলকে আরও ৫ লাখ দিলো গ্রিনলাইন

পাথেয় রিপোর্ট : আমরা ভুলিনি পা হারানো সেই রাসেলের কথা। রাসেল জীবনে বেঁচে গেছেন সত্য। কিন্তু না বাঁচার মতোই জীবন তার। এবার গ্রিনলাইন কর্তৃপক্ষ পা হারানো রাসেলকে আরো পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। এর আগে গ্রিনলাইন কর্তৃপক্ষ রাসেলকে আরো পাঁচ লাখ টাকা দিয়েছিল।

সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ টাকা হস্তান্তর করা হয়। চেক রাসেলের হাতে তুলে দেন গ্রিনলাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।

শুনানিকালে আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, ‘আমরা আজকে আরো পাঁচ লাখ টাকার একটি চেক দিচ্ছি।’

তখন আদালত বলেন, ‘কয় তারিখের চেক?’

জবাবে আইনজীবী বলেন, ‘৭ আগস্টের।’

এ সময় আদালত বলেন, ‘আপনারা চলতি মাসের না দিয়ে আগামী মাসের দিলেন কেন?’

আইনজীবী বলেন, ‘প্রতি মাসে কিস্তিতে ৭ তারিখে দিতে হবে, তাই আগামী মাস থেকে শুরু করছি।’

এ সময় আদালত বলেন, ‘ঈদের আগে সে টাকা পাবে?’

জবাবে আইনজীবী বলেন, ‘ঈদ তো ১২ তারিখে। এর আগে ওঠাতে পারবে।’

এ সময় আদালত বলেন, ‘আপনারা প্রতি মাসে বাস্তবায়ন করে আসবেন। এরপর আগামী ১৭ অক্টোবর পরবর্তী সময়ের শুনানির জন্য দিন ধার্য করা হয়।’

এ সময় আদালত বলেন, ‘বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে পাঁচ লাখ টাকা কিস্তি করে রাসেলকে দিতে হবে।’ এই মামলার পরবর্তী সময়ে শুনানির জন্য আদালত ১৭ অক্টোবর দিন ধার্য করেন।

গত ২১ জুলাই রাসেলকে পাঁচ লাখ টাকার প্রথম কিস্তি পরিশোধ করতে গ্রিনলাইন কর্তৃপক্ষকে এক সপ্তাহ সময় দেন হাইকোর্ট।

গত ২৫ জুন প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে বাকি ৪৫ লাখ টাকা গ্রিনলাইন কর্তৃপক্ষকে বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে টাকা পরিশোধ করে প্রতি মাসের ১৫ তারিখে তা আদালতকে জানাতে বলা হয়।

গত ৩১ মার্চ গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

রাসেলের আইনজীবী বলেছিলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এ ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হলে গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।

এরপর হাইকোর্ট রুলের শুনানি নিয়ে ভিন্ন একটি বেঞ্চ রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *