দরূদের জিহ্বা আল্লাহর কাছে প্রিয়

দরূদের জিহ্বা আল্লাহর কাছে প্রিয়

ময়মনসিংহ ইসলাহী ইজতিমায় উপস্থিতি

দরূদের জিহ্বা আল্লাহর কাছে প্রিয়

সারোয়ার আলম ভুইয়া : গুনাহ মাফের জন্য,আল্লাহর প্রভুর দরবারে বুকফাটা কান্নায় শেষ হলো খাগডহর জামিয়া আশরাফিয়ার ৩ দিনের ইজতিমা। দাওয়াত, তা’লীম, তাজকিয়া, মুজাহাদা ফি সাবিলিল্লাহ, এই চারটি বিষয় এর উপর ইজতিমা হলেও মৌলিকভাবে আলোচনা হয়েছে আল্লাহর একত্ববাদের উপর।

আল্লাহর তৌফিকের কারণেই আমাদের ইজতিমায় উপস্থিতি,আল্লাহর তৌফিকের কারণেই তাঁকে ডাকতে পারা।তাঁর সন্তুষ্টির জন্যই কেবল আমাদের নামাজ, রোজা, হজ্ব, যাকাত, জিকির-আজকার।

তাঁর ইবাদত করবো বলেই আহার- নিদ্রা, পড়ালেখা, ইলম আর্জন।আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দা.বা. এর দীর্ঘ আলোচনার খোলাসা-উপসংহার- সারংশ একটাই, আল্লাহকে ভয় করতে হবে।যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো। নাজাত পেতে হলে তাঁর প্রিয় রাসুল, জিন্দানবী-হায়াতুন্নবীর উপর বেশী বেশী দুরুদ ও সালাম পেশ এর মাধ্যমে, হুজুরে পাক সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। প্রতি দিনের আলোচনা এ ভাবেই সমাপ্তি ঘটতো।

মোমেনশাহীর খাগডহরে জামিয়া আশরাফিয়ার ইজতিমা স্থল কানায় কানায় পূর্ণ হওয়া ও আবাল-বৃদ্ধ বণিতার ব্যাপক উপস্থিতি, আমি নয় যে কেউ মুগ্ধ এবং মোহিত হবে।

এর পেছনের কারণটি হলো, এ এলাকার জনগণ অনেক বেশী ধর্মপরায়ণ ও আল্লাহ ভিরু।একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে।আমার জীবনে প্রথম বিশ্ব ইজতিমায় যাই ১৯৮৪ সালে।কিশোর বয়সে ইজতিমায় যেয়ে শুধু দেখতাম, কোন খিত্তায় কোন এলাকার মানুষ সমবেত হয়েছে।সে মানুষগুলোর জীবন যাত্রার মান কেমন।তার কি আমল করছে; কেমন খাবার দাবার গ্রহণ করছে।ময়মনসিংহের খিত্তায় দেখতে পেতাম সব চেয়ে বেশী আমল হচ্ছে। অথচ তাদের খাবারের মান অনেক বেশী সুলভ।মাটির হাঁড়িতে লাল জাতীয় চাউলের সাথে দেয়া সেদ্ধ আলু ও তার ভর্তা দিয়ে খাচ্ছে! আমলে জোরসে অনেক বেশী।
আল্লানা মাসঊদের ইসলাহী ইজতিমায় এসেও তা-ই পরিলক্ষিত হচ্ছে।রোনাজারী- কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।মনে হচ্ছে আল্লাহর রহমতের ফলগুধারায় আমরা সকলেই ভেসে যাচ্ছি।

অন্যান্য জেলার ইজতিমাগুলো থেকে অনেক বেশী প্রাণবন্ত আলোচা্না ও আল্লামা মাসঊদ-এর পবিত্র জবান থেকে বেরিয়েছে।আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পেরে আমার মতো অনেকেই পরিতৃপ্ত হয়েছে।ময়মনসিংহবাসী একটি সাফল্যমণ্ডিত প্রোগ্রাম ও ইজতিমা আমাদের উপহার দেয়ায়, কুমিল্লাবাসীর পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

লেখক : আলেম বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *