যৌথ শিক্ষা সহায়ক কার্যক্রমে ইকরা বাংলাদেশ ও রকমারি ডট কমের চুক্তি

যৌথ শিক্ষা সহায়ক কার্যক্রমে ইকরা বাংলাদেশ ও রকমারি ডট কমের চুক্তি

নিজস্ব প্রতিবেদক ● যৌথ শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য রকমারি ডট কম এবং ইকরা বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে রকমারি ডট কম ও ইকরা বাংলাদেশকে শিক্ষা বিস্তারে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সহ সভাপতি, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়াতুল উলামা ও ইকরা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ও অন্যরকম  গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এবং হেড অব কমিউনিকেশন মাহমুদুল হাসান সাদি।

শিক্ষা বিস্তারে সহযোগী হিসেবে থাকায় রকমারি ডট কম এর প্রতি ধন্যবাদ জানিয়ে মাওলানা ফরীদ উদ্দীন মাস্ঊদ বলেন , জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রকমারি ডট কমের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা বই পৌঁছে দিচ্ছে তা সত্যিই অনুকরণীয়। ”

হাজারও তরুণের কর্মসংস্থানের জন্য রকমারিকে ধন্যবাদ জানান আল্লামা মাসঊদ।

এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-গণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *