তাবলীগের মুরব্বী মাওলানা মোজাম্মেলের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

তাবলীগের মুরব্বী মাওলানা মোজাম্মেলের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

তাবলীগের মুরব্বী মাওলানা মোজাম্মেলের ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী ও বরেণ্য আলেমেদ্বীন মাওলানা মোজাম্মেল হকের ইন্তেকলে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আল্লামা মাসঊদ তাঁর শোকবার্তায় বলেন, ‘মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। মাওলানা মোজাম্মেল হকের ইন্তেকালে আমরা দেশের একজন মুবাল্লিগে দ্বীন ও বরেণ্য আলেমকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মরহুম মোজাম্মেল হক পথহারা মানুষকে পথের দিশা দিতে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত এবং দেশ-বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে অসামান্য মেহনত করে গেছেন। রব্বুল আলামিন তাঁর সকল মেহনতকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘পৃথিবী আসলে থাকার জায়গায় নয়। আমাদের প্রিয় নবীজী (সা.)-ও চলে গেছেন। আজ আমরা মাওলানা মোজাম্মেলকেও হারালাম। তাঁকে হারিয়ে যে ক্ষত তৈরী হয়েছে, যে শূন্যতা তৈরি হয়েছে, সে শূন্যতা পূরণে আমাদের কাজ করে যেতে হবে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রাইভেট হাসপাতালে মাওলানা মোজাম্মেল হক ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা নতুনপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *