র‌্যাবের ডিজির সঙ্গে শিল্পী সমিতির নেতৃবৃন্দের স্বাক্ষাত

র‌্যাবের ডিজির সঙ্গে শিল্পী সমিতির নেতৃবৃন্দের স্বাক্ষাত

রঙ প্রতিবেদক ● এবার র‌্যাবের মহাপরিচালকের সঙ্গে দেখা করল শিল্পী সমিতির নেতারা। পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে দেখা করার একদিন পর এবার চলচ্চিত্রের ভালো-মন্দ নিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের সঙ্গে দেখা করেছেন শিল্পী সমিতির নেতারা। সোমবার বিকেলে র‌্যাব প্রধানের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করে মিশা-জায়েদ পরিষদের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে র‌্যাব প্রধান শিল্পী সমিতির কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে- কোনো চলচ্চিত্রকেই আর পাইরেসি হতে দেবেন না তারা। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে গোয়েন্দা বিভাগকে নির্দেশ দিয়েছেন র‌্যাব কর্মকর্তা। নির্দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে- বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশী শিল্পী কিংবা কলাকুশলী ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারবেন না। এছাড়াও শিল্পীদের উন্নয়নের স্বার্থে কিছু আর্থিক সহায়তা করবেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, ‘পাইরেসি রোধে র‌্যাব চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছে।

চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নের স্বার্থে র‌্যাব সব সময়ই পাশে থাকবে’। র‌্যাব প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র পরিবারের আহবায়ক নায়ক ফারুক, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রিয়াজ, ইমন, পপি, তমা মির্জাসহ অনেকে। দুদিন আগে  পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গ দেখা করতে পুলিশ হেড কোয়ার্টারে গিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। সেখানে গিয়ে তারা পুলিশ প্রধানকে জানিয়েছেন চলচ্চিত্রের বিভিন্ন ভালোমন্দের কথা। এসময় বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে পুলিশ সবসময় সামনে থাকবে বলে আশ্বাস দেন। শুধু তাই নয় সমিতির উন্নয়নে তিন লক্ষ টাকা আর্থিক অনুদানও সমিতির নেতাদের হাতে তুলে দেন আইজিপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *