পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (২৪ মার্চ) বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ‘আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায়’ প্রধান অতিথি হিসাবে আসছেন বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।
ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বাদ মাগরিব থেকে ইকরা বাংলাদেশ মিলনায়তনে এই আলোচনা সভা শুরু হবে। মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী রাত ৮টার দিকে এসে উপস্থিত হবেন। আলোচনা করবেন এবং আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের লিখিত স্মৃতিচারণ মূলক গ্রন্থ ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লিত হযরত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)’ মোড়ক উন্মোচন করবেন।
আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আরও পড়ুন: ঈমান নিয়ে বাঁচবো, ঈমান নিয়ে মরবো : সাইয়্যিদ মাহমুদ মাদানী
মাওলানা সদরুদ্দীন মাকনুন সবাইকে আলোচনা সভায় হাজির হওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত। আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীর সময় মত উপস্থিত হয়ে যাবেন এবং আলোচনা করবেন। এতে আপনারা সবার উপস্থিতি কামনা করি।



