দু’দলের বিরোধে আবারো উত্তপ্ত কাকরাইল

দু’দলের বিরোধে আবারো উত্তপ্ত কাকরাইল

পাথেয় রিপোর্ট : আবারো উত্তপ্ত কাকরাইল। কাকরাইলে দু’দলের এ বিরাধ যেন থামছেই না। এমনকি কয়েকদিন আগে দু’দলের ভেতরকার সমস্যা দূর করতে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল বলা জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে। এরপর কয়কদিন যেতে না যেতেই কাকরাইলে আবারও তাবলিগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে।

সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে সাদপন্থীরা কাকরাইল মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাঁধা দেয় সাদ বিরোধীরা। কোনভাবেই সাদপন্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি বলা জানা যায়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। পুরো এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

সাদপন্থী তাবলিগ জামাতের এক মুরুব্বি জানান, প্রতি বৃহস্পতিবার রাতে বিশ্বব্যাপী তাবলিগ জামাতের শবগুজারি অনুষ্ঠিত হয়। এ সময় সারা দেশ থেকে মুরুব্বীরা কাকরাইলে আসেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) আসরের নামাজের পর থেকে পুলিশ কাকরাইল মসজিদে ঢুকতে মুসল্লিদের বাধা দেয়। পুলিশ ওখানে স্লিপ দেখে দেখে হেফাজতপন্থী মাদ্রাসার ছাত্রদের শুধু ঢুকতে দিয়েছে।

তিনি জানান, মাগরিব ও এশার নামাজসহ সব আমল (তাবলিগের নিয়ম অনুযায়ী) রাত ১০টা পর্যন্ত কাকরাইল মসজিদ সংলগ্ন এলাকার রাস্তার একপাশ বন্ধ করে করা হয়েছে। তারা আবারও ফজরের নামাজ এখানে এসে পড়বেন বলে জানিয়েছেন তাবলিগের ওই মুরব্বি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *