আল্লামা মাসঊদের শারীরিক অবস্থার উন্নতি, আরও কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ চিকিৎসকদের

আল্লামা মাসঊদের শারীরিক অবস্থার উন্নতি, আরও কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ চিকিৎসকদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে পরিবর্তিত ওষুধগুলো শরীরে সয়ে নেয়ার সময়টুকুতে আরও কয়েকদিন নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আজ শুক্রবার (৮ এপ্রিল) সন্ধায় পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন।

তিনি বলেন, রক্তে সোডিয়ামের ঘাটতি তৈরি হওয়ায় গত মঙ্গলবার রাতে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদকে ভর্তি করা হয়। বুধবার থেকে সোডিয়াম স্যালাইন প্রদান এবং চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বর্তমানে তিনি ‘সেফ জোনে’ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পূর্ণ সুস্থতার জন্য চিকিৎসকরা আরও উন্নতি প্রত্যাশা করছেন।

মাওলানা মাকনুন বলেন, পথ্যতালিকায় নতুন কিছু ওষুধ যুক্ত হওয়ায় শরীর সেসব সয়ে নেয়া পর্যন্ত আরও কয়েকদিন হাসপাতালে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হযরতের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ।

দেশবাসীর কাছে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের দ্রুত পরিপূর্ণ আরোগ্য কামনায় দুআ চেয়ে মাওলানা মাকনুন বলেন, আপনাদের দুআ-ই হযরতের জন্য প্রধান পথ্য। আমরা আশা করছি দু’এক দিনের ভেতরই তিনি সুস্থ হয়ে বাসায় প্রত্যাবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের নিকট দুআ প্রত্যাশী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *