‘কুরআনের আয়াত প্রসঙ্গে সিদ্ধান্ত নেবার অধিকার সুপ্রিম কোর্টের নেই’

‘কুরআনের আয়াত প্রসঙ্গে সিদ্ধান্ত নেবার অধিকার সুপ্রিম কোর্টের নেই’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় সংবিধান অনুযায়ী পবিত্র কুরআন শরীফের আয়াত প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নেবার অধিকার সুপ্রিম কোর্টের নেই বলে যৌথ বিবৃতি দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা ক্বারী সাইয়্যিদ মুহাম্মাদ উসমান মানসুরপুরী ও সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী।

তারা বলেন, পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে যারা রিট করেছে, তাদের ভারতীয় সংবিধানের জ্ঞানটুকু নেই। তারা সংবিধানের বিরুদ্ধে এই রিট করেছে। এই রিট দেশের শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।

শুক্রবার (১৯ মার্চ) ভারতের গণমাধম্যে বিবৃতি দিয়ে এসব কথা বলেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও সেক্রেটারি জেনারেল।

ভারতীয় সংবিধান সকল ধর্মের বিশ্বাস ও আদর্শকে সম্মান করে রচিত হয়েছে উল্লেখ করে মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানী বলেন, কুরআন শরীফ মানবজাতির মুক্তির লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে অবতীর্ণ শ্রেষ্ঠ গ্রন্থের নাম। এতে রয়েছে সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। সর্বোত্তম পবিত্রতম জীবনের জন্য একটি শ্রেষ্ঠ জীবন বিধান। এই কুরআন প্রাণে প্রাণে জ্বালে রহমানি আলোর জ্যোতি। তাই ভারতের মুসলমানদের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করছি, এই রিট বাতিল করা হোক। কারণ ভারতীয় সংবিধান সকল ধর্মের বিশ্বাস ও আদর্শকে সম্মান করে , সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দিয়েছে।

তিনি বলেন, ভারতের আদালতে যেহেতু ধর্মগ্রন্থ বিচারহীনতার বাহিরে। এজন্য আদালত কেবল কুরআনের উপর হস্তক্ষেপ করে নিজেদের মান ক্ষুন্ন করবে না বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন: ভারতের মাটি আমাদের; কেউ আমাদের এই দেশ থেকে সরাতে পারবে না : মাহমুদ মাদানী

ভারতীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, আপনার কেউ এটাকে কেবল কুরআন শরীফের উপর আক্রমণ মনে করবেন না, এটা একটি ধর্মের উপর হামলা। যারা ধর্মীয় গ্রন্থের উপর হামলা করেছে, তারা যদি এবার জয়ী হয়ে যায়, তাহলে তারা এক এক করে আরও যত ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে, সেগুলোর উপর হামলা করবে। তাই সকল ধর্মের নেতৃবৃন্দকে এক্যবদ্ধ হয়ে এই রিটের প্রতিবাদ করার আহ্বান জানাই।

সূত্রঃ হামারা ছমাজ, ইনকিবাল

অনুবাদঃ আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *