জাতীয় বেফাকের ফলাফল চূড়ান্ত!

জাতীয় বেফাকের ফলাফল চূড়ান্ত!

পাথেয় রিপোর্ট : আজ 02/06/2018 ইং রোজ শনিবার বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শরফুদ্দীন বোর্ডের 2য় কেন্দ্রীয় পরীক্ষার চূড়ান্ত ফলাফলের কপি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. এর নিকট হস্তান্তর করেন।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বোর্ডের মহা-সচিব মুফতী মোহাম্মদ আলী, সহ সম্পাদক ও পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, পরীক্ষা কমিটির সদস্যগণ ও নিরীক্ষকবৃন্দ প্রমুখ।

চেয়ারম্যান সাহেব বিধি মোতাবেক শীঘ্রই তা প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর ফলাফলের সকল তথ্য জাতীয় বেফাকের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *