‘বাবার অন্তরঙ্গ বন্ধু বেঁচে থাকতে আপনারা কিছু ফায়দা হাসিল করে নিন’

‘বাবার অন্তরঙ্গ বন্ধু বেঁচে থাকতে আপনারা কিছু ফায়দা হাসিল করে নিন’

‘বাবার অন্তরঙ্গ বন্ধু বেঁচে থাকতে আপনারা কিছু ফায়দা হাসিল করে নিন’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তনয়, কিশোরগঞ্জ শহীদী মসজিদের পেশ ইমাম মাওলানা আনজার শাহ বলেছেন, ‘আমার বাবা মাওলানা আজহার আলী আনওয়ার শাহ (রহ.)-এর অন্তরঙ্গ বন্ধু ছিলেন মাওলানা জমিয়তুল উলামার চেয়ারম্যান, জাতীয় শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। তাঁর আহ্বানে আমাদের কিশোরগঞ্জে তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে প্রতিবছর আয়োজিত হয় ইসলাহী ইজতেমায়। তিনি বেঁচে থাকতে থাকতে আপনারা এই মহামনীষীর কাছ থেকে কিছু ফায়দা হাসিল করে নিন।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব তিন দিনব্যাপি ইসলাহী ইজতেমার ময়দানে তিনি এসব কথা বলেন।

মাওলানা আনজার শাহ বলেন, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর খলীফা মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ একজন খাঁটি ওয়ারিসে নবী। দেশবরেণ্যে আলেম। আমাদের এলাকার মানুষ। আমার তাঁর কেন হায়াত কামনা করি। তাই থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করি।

বাবার জন্য ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, আমার বাবা ছিলেন কিশোরগঞ্জবাসীর জন্য নিবেদিত প্রাণ। কিশোরগঞ্জের মাটি ও মানুষ তাঁকে ভালোবাসতো। সেটার প্রমাণও আমরা বাবার জানাযার পেয়েছি, দেখেছি। মানুষ হিসেবে আমার বাবার কোন ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাবার মাগফিরাত কামনায় দুআ করবেন।

এ ছাড়াও তিনি ইসলাহী ইজতেমায় আগত সবাইকে নামাজ ঠিক ঠিকভাবে আদায় করার আহ্বান জানান।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ তনয়, কিশোরগঞ্জ শহীদী মসজিদের পেশ ইমাম মাওলানা আনজার শাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *