পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ রুখে দাঁড়াতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুসলিম উম্মাহর দেশসমূহে ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করতে হবে।
১৩ অক্টোবর শনিবার মরক্কোর রাবাতে ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আইসেসেকো) এর দুই দিনব্যাপী ১৩তম সম্মেলনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতার বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য বিষয়ে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, দূরদর্শী ও মানবিক সিদ্ধান্তে মায়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দেয়ার বিষয় উল্লেখ করে বলেন, বিশ্ব নেতৃত্ব এ পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমাদের দেশ ছোট, অথচ আমাদের জনগণ অনেক বেশী। তবুও আমরা ৮ লাখ রোহিঙ্গাদের আমাদের দেশে জায়গা দিয়েছি। বাংলাদেশের জনগণ তাদের বুকে জড়িয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, যদি ১৬ কোটি বাঙালি আমরা খেতে পারি তাহলে ৮লাখ রোহিঙ্গাও আমাদের সাথে খেতে পারবে । পৃথিবীর ইতিহাসে এমন নজীর আর নেই। এমন হৃদত্যপূর্ণ আচরণ আর কোথাও নেই।
নুরুল ইসলাম নাহিদ এসব রোহিঙ্গাদেরকে শীঘ্রই তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মায়ানমারের ওপর অধিকতর চাপ অব্যাহত রাখায় সম্মিলিত সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও তিনি নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এসময় তিনি বাংলাদেশ সরকারের নেয়া মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচনসহ নানা কর্মসূচির কথা উল্লেখ করেন।
দুইদিনব্যাপী এ সম্মেলনে আইসেসকোভুক্ত ৫৪টি রাষ্ট্রের মন্ত্রী ও প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত লায়লা সুলতানা এবং বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জমিয়তুল উলামার উদোগ্যে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে দেশব্যাপি ঐতিহাসিক পথযাত্রা করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, জাতীয় শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তাঁর এই পথযাত্রা ৬ অক্টোবর শনিবার সকাল ১১টার দিকে যশোরের চাঁচড়ার মোড়ের জনসভা মাধ্যমে শুরু হয়। রপর খুলনার শহীদ হাদীস পার্ক, গোপালগঞ্জের ঘোনাপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের শিবচর, মুন্সিগঞ্জের কুচিয়া মোড়া কলেজ মাঠ, নরসিংদীর ভেলানগর, ভৈরবের দুর্জয় মোড়,ব্রাক্ষণবাড়িয়ার বিশ্বেরোড, হবিগঞ্জে মিরপুর বাহুবল,মৌলভীবাজার, সিলেট ও সর্বশেষ সুনামগঞ্জ পুরান বাস স্ট্যান্ড সর্বশেষ জনসভা ও সমাপনী দোয়া অনুষ্ঠিত হয়।


