প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো মানে আমি আওয়ামী লীগ হয়ে যাইনি : আল্লামা শফী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো মানে আমি আওয়ামী লীগ হয়ে যাইনি : আল্লামা শফী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক শাইখুল হাদিস আল্লামা আহমদ শফী বলেছেন, সংসদে কওমি শিক্ষা সনদের বিল পাস করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো মানে সরকারের কাছে কওমি উলামায়ে-কেরামদেরকে বিক্রি করে দেয়া নয়। আমি আওয়ামী লীগ হয়ে যাইনি। যারা আমাকে আওয়ামী লীগ বলছেন তারা মিথ্যাবাদী। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। প্রচারিত কোনো রাজনীতিরও সঙ্গে আমি জড়িত নই বলে মন্তব্য করেছেন তিনি।

আল্লামা আহমদ শফী বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি আর হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির আন্দোলন এক নয়। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি মুসলমানদের ঈমান-আক্কিদা রক্ষার সংগ্রামের একটি বৃহত্তম ধর্মীয় সংগঠন। কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রণ করবে না। হেফাজত নির্বাচনে কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি এবং দেবেও না।

১৩ অক্টোবর শনিবার বিকাল ৫টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত শোকরিয়া ও দোয়া মাহফিলে সংবর্ধিত অতিথির বক্তব্যে আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়ির শিক্ষক ও আল আমিন সংস্থার উপদেষ্টা মুফতি মাওলানা জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাওলানা ইব্রাহিম খলীলের সঞ্চালনায় অনুষ্ঠানে শোকরিয়া ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ুবিয়ষকমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আল্লামা শফী কোনো রাজনীতি করেন না। আওয়ামী লীগ হলে সর্বপ্রথম আমি জানতাম। কারণ আমি স্থানীয় সংসদ সদস্য। আমি ওনার কাছে প্রায়ই যাই। তিনি একজন সাধারণ মনের মানুষ। সারা জীবন তিনি ধর্মের জন্য কাজ করে গেছেন। আমার পিতা-মাতাও হুজুরের ভক্ত।

উল্লেখ্য, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেচেন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটা দুষ্টচক্র ষড়যন্ত্র শুরু করেছে। আল্লামা শফীর সমালোচনাকারীরা সুষ্ঠু-সুন্দর বাংলাদেশ চায় না। আমরা কওমী মাদরাসার স্বার্থ আদায়ের লক্ষে কাজ করছি। কিছু কিছু দুষ্টচক্র সবসময় ইসলাম, কওমী মাদরাসা আর গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়। এরা আসলে উন্নত একটি বাংলাদেশ চায় না। এরা একাত্তরেও বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আহমদ শফীকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের ভিন্ন কোনো মতলব আছে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, যখনই আল্লামা শফী স্বাধীনতা সপক্ষ শক্তির সঙ্গে বসছেন, কওমী মাদরাসার শিক্ষাসনদসহ বিভিন্ন সুবিধা আদায়ের জন্য সংগ্রাম করছেন তখনই স্বাধীনতাবিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *