পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমি মাদরাসা দ্বীনের মারকাজ। মুসলমানদের আশ্রয়স্থল, নিরাপত্তা ও নির্ভরতার জায়গা। অভিভাবকরা তাদের সন্তাদেরকে কওমি মাদরাসায় ভর্তি করে শান্তির নিঃশ্বাস ফেলে। তাদের সন্তানরা ভালো থাকবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। আখেরাতে নাজাতের মাধ্যমে হবে। কিন্তু হঠাৎ করে একটি আজব ঘটনা ঘটে গেল ময়মনসিংহের ঐতিহ্যবাহী কওমি মাদারাস শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসাতে।
ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া, ফুলপুর,ময়মনসিংহ মাদ্রাসার আবাসিক ছাত্র বোর্ডিং এর খাদ্যে বিষক্রিয়ায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। আরো অসুস্থ প্রায় ২০০ জন অসুস্থ হয়ে হাসপাতাল আছে।
জানা যায়, ১৩ নভেম্বর মঙ্গলবার রাতের খাবারে বোর্ডিং কর্তৃপক্ষ নির্ধারিত পোল্ট্রি মুরগীর গোস্ত ভাইরাস অথবা এংকর ডাইলে ফুড পয়জনিং-এর কারণে এ ঘটনার সুত্রপাত হয়েছে। কিন্তু এ ব্যাপারে সুনির্দ্দিষ্টভাবে কেউ কিছুই বলতে পারছে না। মঙ্গলবার রাত থেকেই ছাত্রদের পেটে ব্যথা, বমি এবং পাতলা পায়খানায় গুরুতর অসুস্থ ৫০/৫৫ জন ছাত্র ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২০ জনকে এসকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাফিয়া শরহেজামী (১০ম শ্রেণি) জামাতের ছাত্র মোঃ রিয়াদ হোসেন (১৭) নামে একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। সে রফিকুল ইসলামের ছেলে অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের নাতি। এ খবর ছড়িয়ে পড়লে ফুলপুর থানা পুলিশ ও জেলা সিভিল সার্জন এ বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখছেন।
বোর্ডিং এর খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনায় মাদ্রাসার ছাত্র অভিভাবক এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। শিক্ষক কর্মচারীরা স্তম্ভিত। এ ব্যাপারে কেউ কোন সুনিদ্দিষ্ট কারণ বা তথ্য প্রমাণ দিতে পারছে না। মূলত: মাদরাসা কর্তৃপক্ষ এ বিষয়ে নীরব। আহতদের এস.কে হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এদিকে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার ছাত্র নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
আল্লামা মাসঊদ বলেন, কওমি মাদরাসা মানুষের আশ্রয়স্থল, নিরাপত্তা জায়গা। কওমি মাদরাসা এমন ঘটনা খুবই নিন্দনীয়। আহতদের সুচিকিৎসা ও প্রকৃত ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি। তিনি দোষী ব্যাক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন।


