মাকবারায়ে কাসেমীতে সমাধিস্থ হলেন দেওবন্দের শিক্ষক বুলন্দশহরী

মাকবারায়ে কাসেমীতে সমাধিস্থ হলেন দেওবন্দের শিক্ষক বুলন্দশহরী

মাকবারায়ে কাসেমীতে সমাধিস্থ হলেন দেওবন্দের শিক্ষক বুলন্দশহরী

পাথেয় টোয়েন্টিফের ডটকম : ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরীকে দারুল উলূম দেওবন্দের প্রসিদ্ধ কবরস্থান মাকবারায়ে কাসেমীতে সমাধিস্থ করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় দারুল উলূম দেওবন্দের এহাতায়ে মুলসারিতে বুলন্দশহরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী।

মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওবন্দ মুহতামিম বলেন, মাওলানা বুলন্দশহরী নির্ভরযোগ্য ও গভীর সূক্ষ্মদর্শী আলেম ছিলেন। দীর্ঘ তিনি দারুল উলূম দেওবন্দের শিক্ষক ছিলেন। দেওবন্দ মাদরাসা পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় তিনি সুন্দর দিকনির্দেশনা দিয়ে থাকতেন। মরহুমের ইন্তেকাল দেওবন্দে শূন্যতা তৈরি হয়েছে, সে শূন্যতা পূরণে আমাদের অনেক সময় লাগবে। শূন্যতা পূরণে কাজ করে যেতে হবে।

মুফতী আবুল কাসেম নুমানী মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরীর পরিবারের প্রতি ও শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সকল মাদরাসা-মসজিদে বুলন্দশহরীর জন্য ইছালে সাওয়াব,দোয়া ও মাগফিরাত কামনার আহ্বান জানান।

প্রসঙ্গত, মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী দীর্ঘদিন ধরে অনেক জটিল রোগে ভুগছিলেন। গত ২ দিন আগে মিরাঠের হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি বিশ্ব বিখ্যাত তাফসির গ্রন্থ ‘জালালাইন’-এর সাড়া জাগানো শরাহ ‘জামালাইন’-এর লেখক হিসেবে আলেম সমাজে ব্যাপক সমাদৃত ও পরিচিত। আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের খাদেম এ প্রবীণ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

মুহাদ্দিস মাওলানা জামাল উদ্দিন বুলন্দশহরী জানাজায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সুফিয়ান কাসেমী, মাওলানা মুহাম্মদ মুজ্জামিল কাসেমী, মুফতি আশরাফ খান কাসেমী, মাওলানা নাদিমুল ওয়াজিদ, মাওলানা হোসাইন হাশিমী, মাওলানা নাসিম আখতার শাহ, মাওলানা ঈবরাহিম কাসেমী, কারী মুহাম্মদ ফাওজান কাসেমী প্রমুখ।

সূত্র : হামারা সমাজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *