সিরিয়ায় ভবন ধসে নিহত ১১

সিরিয়ায় ভবন ধসে নিহত ১১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার আলেপ্পো শহরে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে চারটি শিশুসহ অন্তত ১১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২ ফেব্রুয়ারি) শহরের সালাহেদ্দিন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, সালাহেদ্দিন এলাকার আরও বেশ কয়েকটি ভবন ধসে পড়ার মুখে রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০১৭ সালে বোমা হামলায় আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *