সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

সিলেটে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

পাথেয় টোয়েন্টিেফার ডটকম : গত শনিবার বিকল্পধারাকে বাইরে রেখে বিএনপি, যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া মিলে বৃহত্তর রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ গঠিত হয়। এদিকে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে বর্তমান রাজনীতিতে অালোচিত এ দলটি।

আগামী ২৩ অ‌ক্টোবর মঙ্গলবার সি‌লে‌টে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দি‌কে ফ্রন্টের পক্ষ থে‌কে এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন বিএন‌পি চেয়ারপার‌সনের মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান। তি‌নি জানান, ২৩ অ‌ক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ আ‌য়োজন কর‌তে জাতীয় ঐক্যফ্রন্ট‌কে অনুম‌তি দি‌য়ে‌ছে প্রশাসন। ‌

তিনি বলেন, আগামী ২৩ অক্টোবর মঙ্গলবার সিলেট রেজিস্টার্ড অফিস মাঠে বেলা ১টা থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্টের নেতারা সেখানে উপস্থিত থাকবেন।

ফ্রন্টের অন্যতম নেতা খন্দকার মোশাররফ হো‌সেন সাংবা‌দিক‌দের জা‌নি‌য়ে‌ছেন, ২৩ অ‌ক্টোবর সি‌লে‌টে হযরত শাহজালাল ও হযরত শাহপরান মাজার জিয়ারত কর‌বেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, মাজার জিয়ারতের মাধ্যমে ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২৭ অক্টোবর চট্টগ্রামে ও ৩০ অক্টোবর রাজশাহীতে কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ১৩ অ‌ক্টোবর বিএন‌পি, জাতীয় ঐক্য প্র‌ক্রিয়া, জেএস‌ডি ও নাগ‌রিক ঐক্যের সমন্ব‌য়ে আত্মপ্রকাশ ক‌রে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট গঠনের পর মঙ্গলবার আসম রবের বাসায় প্রথম বৈঠক অনুষ্ঠিতক হয়। বুধবার হয় দ্বিতীয় বৈঠক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *