জমিয়তুল উলামা ফেনি জেলা আহ্বায়ক কমিটি গঠিত

জমিয়তুল উলামা ফেনি জেলা আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক ● মাওলানা আবু তৈয়বকে আহ্বায়ক ও মাওলানা ইবরাহীমকে সদস্য সচিব করে বাংলাদেশ জমিয়তুল উলামা ফেনি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মাওলানা যয়নুল আবেদীন জেহাদী, মাওলানা ওসমান ও মাওলানা শহীদুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আবদুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মনীর আহমদ ফুলগাজী, মাওলানা নিজামুদ্দীন ও মাওলানা নুরুল করীম।

৩০ এপ্রিল ২০১৭ রবিবার কোর্ট মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সেক্রটারী জেনারেল মাওলানা আবদুর রহীম কাসেমী এই কমিটি ঘোষণা করেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরী সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী।

প্রসঙ্গত, নতুন এই কমিটি আগামী একমাসের মধ্যে প্রত্যেক থানা কমিটি উপহার দেবে।

উল্লেখ্য, কমিটির তত্ত্বাবধানে প্রতিদিন আধাঘণ্টা দাওয়াত, সাপ্তাহিক তালিমী হালকা ও ইনফাক ফি সাবীলিল্লাহ-এ কার্যক্রমও পরিচালনা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *