জাতীয় বেফাকের ফল প্রকাশ
পাথেয় রিপোর্ট : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি./২০১৯ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার (২৬ মে) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী সাইফুল ইসলাম বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।
তিনি বলেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের কে যথাসময ফলাফল প্রকাশ করার তাওফিক দিয়েছেন। আমাদের বোর্ডের ফলাফলের মান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
মুফতি মুহাম্মদ আলী বলেন, রেজাল্ট প্রকাশের সময় আমাদের বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব অনুপস্থিত ছিলেন। তবে তাঁর তত্বাবধানেই এই রেজাল্ট প্রকাশ করছে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদেক উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষার্থীরা অনেক মেহনতে করে, কষ্ট-মাজাহাদা করে পরীক্ষা দিয়েছেন। আমি তাদের মোবারকবাদ জানাই।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৯৯০ জন। পাশের হার ৮৭.৭১%।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মুফতি আবুল কাসেম, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা আসআদ, মাওলানা হুসাইনুল বান্না, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা এনায়েত, মাওলানা বশিরুল্লাহ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।


