জামিআ ইকরার নির্মাণ কাজ দেখে দুআ করলেন মাহমুদ মাদানী

জামিআ ইকরার নির্মাণ কাজ দেখে দুআ করলেন মাহমুদ মাদানী

জামিআ ইকরার নির্মাণ কাজ দেখে দুআ করলেন মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ইংরেজ খেদাও আন্দোলনের রূপকার সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানীর দৌহিত্র জানেশীনে ফেদায়ে মিল্লাত, ভারতের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের নব নির্মিতব্য ভবন পরিদর্শন করেছেন। নির্মাণ কাজ দেখে তিনি দুআ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শাইখুল জামিআ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ,রঈসুল জামিআ মাওলানা আরাফ উদ্দীন মারুফ , খলিফায়ে ফিদায়ে মিল্লাত মাওলানা রশীদ আহমদ মকবুল ,জামিআ ইকরার মুহতামিম প্রাশাসন মাওলানা সদরুদ্দীন মাকনুনপ্রমুখ ।

৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার ভারতের জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারী হযরত মাহমুদ মাদানী জামিআ ইকরা পরিদর্শন করতে আসেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে জামিআ ইকরা বাংলাদেশে শুভাগমন করেন শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমাদ মাদানী রহ.- এর সুযোগ্য দৌহিত্র, জানেশীনে ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. তনয় দুনিয়ার অন্যতম প্রভাবশালি ধর্মীয় ব্যক্তিত্ব, আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানি।  আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর অনুরোধে ফজরের নামাজে জামিআ ইকরা মসজিদ তিনি ইমামতি করেন।

মুসল্লিদের একজন নাজমুল বারী বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এত সুন্দর তেলাওয়াত, এত নুর আর এত প্রশান্তি হযরতের তেলাওয়াতে, প্রথম রাকআতে সুরায়ে আলিফ লাম মীম সাজদাহ আর দ্বিতীয় রাকআতে সুরায়ে দাহরের মধুময় তেলাওয়াতে সকলের হৃদয় মন ছুঁয়ে গেছে। এরকম আবেগঘন তেলাওয়াত জীবনে খুব কমই শুনেছি। আল্লাহ তাআলা এই খান্দানের ইজ্জত সম্মান ও মর্যাদা কেয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন।

তিনি আরও বলেন, তখন মনে মনে অনুভব হচ্ছিল, খুলাফায়ে রাশিদীনের কথা, ইসলামি হুকুমতের খলিফাদের কথা, কেমন অনুভূতিটা হত সাধারণ মানুষের, যখন একজন রাষ্ট্রপ্রধানের পিছনে তারা তাদের ফরজ নামায আদায় করতো। সরাসরি সেই অনুভূতিটা আজ অনুভব করলাম। প্রতিটা মুহূর্ত ছিল এক অনন্য অসাধারণ মনোমুগ্ধকর অনুভূতির, আল্লাহ তাআলা হযরতকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত জাযায়ে খায়ের দান করুন।

এদিকে নামায শেষে নির্মাণাধীন জামেয়া ইকরার ভবন ও ঈদগাহ পরিদর্শন করে হযরত মোনাজাত করেন। পরে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর বাসায় সকালের নাশতা শেষে হযরত বাংলাদেশ ত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *