জামিয়া আশরাফিয়ায় খতেম বুখারীর দরস দিলেন আল্লামা মাসঊদ

জামিয়া আশরাফিয়ায় খতেম বুখারীর দরস দিলেন আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : ময়মনসিংহের ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া খাগডহর, ঘুন্টি মাদরাসার পবিত্র খতমে বুখারীর দরস অনুষ্ঠিত হয়েছে। পবিত্র খতেম বুখারী শরিফের দারস প্রদান করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

১৮ ই মার্চ সোমবার ময়মনিসংহের জামিয়া আশরাফিয়া খাগডহরের মসজিদ মিলনায়তনে খতমে বুখারী পরিচালনা করেন তিনি। দারস শেষে সবাইকে নিয়ে তিনি মহান আল্লাহর আল্লাহ দরবারে গভীর মোনাজাতাও করেছেন সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

জামিয়া আশরাফিয়া খাগডহরের প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে এ খতমে বুখারী মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আল্লামা আব্দুল হক সাহেব, শাইখুল হাদীস ও প্রিন্সিপাল, জামিয়া ফয়জুর রহ. বড় মসজিদ ময়মনসিংহ, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম, ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, মুফতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ ময়মনসিংহ বিভাগ। আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া পলাশ, সাংগঠনিক সম্পাদক, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগ। মাওলানা আব্দুল মালেক, সভাপতি, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ, মুফতী আল আমীন, মুহাদ্দিস, ও নাজেমে তালীমাত, জামিয়া আশরাফিয়া, হাঃ মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ শরীফুল ইসলাম, মাওঃ আজহারুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *