নওগাঁয় দুর্ঘটনায় নিহত ২

নওগাঁয় দুর্ঘটনায় নিহত ২

পাথেয় রিপোর্ট : নওগাঁয় পৃথক পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন নওগাঁ প্রতিনিধি। ২৬ সেপ্টেম্বর বুধবার জেলার বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আজিজুল হককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন বদলগাছী উপজেলার ঝারখড়িয়া গ্রামের শুকটা মন্ডলের ছেলে ওনুকুল চন্দ্র (৪৫) ও মহাদেবপুর উপজেলার খোদ্দনারায়নপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সোহেলে হোসেন (২৪)।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন বলেন, ২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার কেশাইল বাজার থেকে ওনুকুল চন্দ্র সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে ট্রাকচালক আজিজুল হককে আটক করা হয়েছে বলে জানা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বলেন, ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে খোদ্দনারায়নপুর গ্রামের সোহেলের চাচাতো বোনের গায়ে হলুদ অনুষ্ঠান চলছিল। এ সময় অসাবধানতাবসত সোহেলের হাতে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরতর অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *