স্বীকৃতির জন্যে সংবর্ধিত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বীকৃতির জন্যে সংবর্ধিত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় রিপোর্ট : বহুল আলোচিত ও প্রতিক্ষিত কওমি মাদারাসা সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে বিল পাস হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের মহাসচিব, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ।

মাওলানা ইয়াহয়া মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতা অর্জনে তাদের যে অবদান রেখেছে, এরপর জাতীর জন্যে তাদের সবচেয়ে বড়ো অবদান হলো কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির এই বিল পাস করা। ইতিহাসে তাদের সবচেয়ে বড় সফলতা তারা এই কাজটা করতে পেরেছে।

২৬ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে নিজ বাসভবনে এই অভ্যর্থনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, জাতীয় শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বেফাকুল মাদরিসিদ্দীনিয়া বাংলাদেশ চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, কওমি অঙ্গন আওয়ামীলীগ সরকারের এই অবদান কখনোই ভুলতে পারবে না। কওমি মাদারাসার স্বীকৃতি আইন জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন।

আল্লামা মাসঊদ বলেন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদারাসাসমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবির সমমান প্রদান) প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান সবচেয়ে বেশি। আর প্রধানমন্ত্রীকে জাতীয় ভাবে অভ্যর্থনা দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

আল্লামা মাসঊদ বলেন, ১ অক্টোবর ২০১৮ হাটহাজারী মাদ্রাসায় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের মিটিংয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দেয়ার বিষয়ে বিস্তারিত কথা হবে। তিনি বলেন, শুধু উলামায়ে কেরাম নয়, বরং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে জাতীয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেয়া হবে ইনশাআল্লাহ।

আল্লামা মাসঊদ বলেন, মাদারাসা সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে বিল পাস করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের অবদান অনিস্বীকার্য। প্রায় মৃত হয়ে যাওয়া কওমি স্বীকৃতিকে তিনি পুনরুজ্জীবিত করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে অান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আল্লামা মাসঊদ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর সময় আরো উপস্থিত ছিলেন, ইকরা বাংলাদেশ প্রিন্সিপাল, আলেম মুক্তিযাদ্ধা প্রজন্মের চেয়ারম্যান মাওলানা সদরুদ্দিন মাকনুন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা আবুল হাসানাত আমিনী ও মুফতি এনামুল হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *