ইমাম ও মুয়াজ্জিনদের হয়রানি বন্ধ করুন : আল্লামা মাসঊদ

ইমাম ও মুয়াজ্জিনদের হয়রানি বন্ধ করুন : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের সাধারণ ইমাম ও মুয়াজ্জিনদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, সরকারের আইন প্রয়োগ করা উচিত মসজিদ কমিটির ওপর। দেশের নিরীহ ইমামগণের ওপর নয়। কারণ, ইমামগণ মসজিদের সর্বেসর্বা নন। প্রত্যেকটি মসজিদেরই একটি কমিটি আছে। মসজিদ প্রশাসন আছে। তাদের তত্ত্বাবধানেই ইমাম-মুয়াজ্জিনগণ দায়িত্ব পালন করে থাকেন। সুতরাং মসজিদকেন্দ্রীক সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে ইমাম-মুয়াজ্জিন নন বরং কমিটিকে দায়ী করা উচিত।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে আল্লামা মাসঊদ বলেন, দেশের নানা জায়গায় নিরীহ সম্মানিত ইমামদের হয়রানি করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। দয়া করে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের হয়রানি করবেন না। আইন প্রয়োগের ক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনুন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *