কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে : চরমোনাই পীর

কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে : চরমোনাই পীর

কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : পবিত্র কুরআনেই সব মানুষকে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দুনিয়াতে যতদিন ওহীভিত্তিক শিক্ষাব্যবস্থা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। কুরআনী শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন হচ্ছে। কুরআনী শিক্ষায় শিক্ষিত জাতি কখনো অনৈতিক কাজে জড়াতে পারে না। কুরআন-সুন্নাহ’র শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হতে পারে না। সমাজে অশান্তির মূলেই রয়েছে নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। ইলমে ওহীর শিক্ষা প্রসারে সকলকে একযোগে কাজ করতে হবে।

বুধবার সকালে জয়পুরহাট আশরাফুল উলুম কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মাদরাসার পরিচালকসহ এলাকার উলামা-মাশায়েখ ও মসজিদের ইমামগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চরমোনাই পীর বলেন, ইসলাম কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম ও শান্তির ধর্ম। ইসলামকে বিশ্বব্যাপী কলুষিত করতে তাবৎ ইসলামবিরোধী শক্তিগুলো জঙ্গিবাদ ও আইএসের জন্ম দিয়েছে। বিশ্বব্যাপী ইসলামের সুমহান পতাকাতলে প্রতিদিন হাজার হাজার মানুষ শামিল হচ্ছে, মুসলমান হয়ে। এ থেকে তাদেরকে ফিরিয়ে নিতেই আইএস ও জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলাম চরমপন্থা ও জঙ্গিবাদে বিশ্বাসী নয়। তিনি সকলকে ইসলামবিরোধী সকল কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ১১ জুলাই ২০১৯ ইং, বৃহস্পতিবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের হত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধে করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক আহবান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। এতে জাতীয় রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদগণ আলোচনায় অংশ নিবেন।

গোলটেবিল বৈঠক সফলের আহ্বান : বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য গোলটেবিল বৈঠক সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জরুরি সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

উপস্থিত ছিলেন, সদস্য সচিব অধ্যাপক মাহবুবুর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *