দুর্নীতি বন্ধ না হলে দেশ স্থিতিশীল হবে না : আল্লামা মাসঊদ

দুর্নীতি বন্ধ না হলে দেশ স্থিতিশীল হবে না : আল্লামা মাসঊদ

দুর্নীতি বন্ধ না হলে দেশ স্থিতিশীল হবে না : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, দুর্নীতি আমাদের প্রিয়ভূমি বাংলাদেশকে উঁইপোকার মতো শেষ করে দিচ্ছে। দেশকে স্থিতিশীল করার জন্য দুর্নীতি বন্ধ করার কোনো বিকল্প নেই। দেশকে দুর্নীতিমুক্ত করা অনেক চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দিলে তিনি সফল হবেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, অতীতে যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচারসহ অনেক চ্যালেঞ্জিং ইস্যুতে বর্তমান প্রধানমন্ত্রী সফল হয়েছেন। সমাজকে দুর্নীতিমুক্ত করার চ্যালেঞ্জেও তিনি সফল হবেন বলে আমার বিশ্বাস।

তিনি বয়ানের শুরুতে পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাযিলকৃত আয়াত ‘ইক্বরা বিসমি রাব্বি কাল্লাজি খালাক্ব ‘এর তাফসীর করে মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলা ছাড়া কোন কাজ শুরু করলে তা অসম্পূর্ণ থেকে যায়।রাসূল সাঃ সমস্ত কাজ বিসমিল্লাহ বলে শুরু করতেন।

এসম্পর্কে তিনি আরো বলেন, কুরআনুল কারীমের প্রথম অবতীর্ণ আয়াতে বিসমিল্লাহ বলে পড়ার কথা বলা হয়েছে।নিঃসন্দেহে বিসমিল্লাহ বলে পড়ালেখা করলে পড়া বুঝতে কোন অসুবিধা হবে না।আর যদি বিসমিল্লাহ না বলে পড়া শুরু করে তাহলে শয়তানের প্রবঞ্চনার শিকার হওয়া স্বাভাবিক। এছাড়াও তিনি আমাদেরকে প্রতিটি কাজে আল্লাহর তাআলার আনুগত্য প্রকাশ ও রাসূল সাঃ এর- সুন্নাত অনুযায়ী করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *